Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর হাসপাতালে যাওয়ার পথে যত্রতত্র পড়ে ইমারতি দ্রব্য

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার রাস্তায় যত্রতত্র পড়ে ইমারতি দ্রব্য।

বারুইপুর হাসপাতালে যাওয়ার পথে যত্রতত্র পড়ে ইমারতি দ্রব্য
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার রাস্তায় যত্রতত্র পড়ে ইমারতি দ্রব্য। এর ফলে অক্সিজেন সিলিন্ডার ভর্তি গাড়ি থেকে শুরু করে রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সও হাসপাতালে ঢুকতে হিমশিম খাচ্ছে। ঘটছে দুর্ঘটনাও। ক্ষুব্ধ এলাকার লোকজন থেকে শুরু করে রোগীর পরিবার পরিজন। 

Advertisement

এই প্রসঙ্গে হাসপাতালের সুপার ডাঃ ধীরাজ রায় বলেন, সত্যি খুবই সমস্যা হয়। ক’দিন আগে অক্সিজেন সিলিন্ডারের গাড়ি দুই ঘণ্টা ধরে আটকে ছিল রাস্তায়। হাসপাতালের লোকজন গিয়ে গাড়িটিকে কোনওক্রমে নিয়ে আসে। সমস্যাটি স্থানীয় কাউন্সিলারকেও জানানো হয়েছে। রাস্তাটি বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এনিয়ে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্চনা মল্লিক বলেন, কয়েকজন অসাধু লোকজন এই কাজ করে যাচ্ছে। আমি দ্রুত তুলে নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি। পুলিসকেও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইমারতি দ্রব্য পড়ে থাকায় প্রায়ই গাড়ির চাকা পিছলে যায়। যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রায় সময়েই এই রাস্তায় বালি, স্টোনচিপ ফেলা হয়। শুধু বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার রাস্তা নয়, বারুইপুরের বিভিন্ন জায়গায় মূল রাস্তার ধারে যত্রতত্র ইমারতি দ্রব্য ফেলে রাখছে প্রোমোটারের লোকজন। দুর্ঘটনা ঘটলেও তা সরানোর ব্যাপারে তাঁদের কোনও হেলদোল নেই।
বারুইপুরের শিবানী পীঠের কাছে, ২১৮ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়, পথের সাথীর উল্টোদিকে পড়ে ইমারতি দ্রব্য। মদারাট পঞ্চায়েত থেকে আটঘরার দিকে যেতে, ফুলতলা থেকে সীতাকুণ্ডু যাওযার রাস্তাতেও পড়ে থাকে ইমারতি দ্রব্য। 
এলাকার বাসিন্দারা বলেন, উপর থেকে চাপ এলে পুলিস এক-দুইবার এসব সরিয়ে দেয়। তারপরে ক’দিন যেতে না যেতেই আবার একই অবস্থা হয়। এজন্য প্রায়ই ছোটখাট দুর্ঘটনা লেগে থাকে। অবিলম্বে পুলিসের এনিয়ে কড়া পদক্ষেপ করা 
উচিত।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ