Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অনুমোদন নিয়েই নির্মাণ হচ্ছে, চিঠিতে জ্যোতিপ্রিয়র দাদাকে জানাল পুরসভা

অনুমোদন নিয়েই নির্মাণ চলছে। কোনও বেআইনি নির্মাণ হয়নি। চিঠি লিখে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা চিকিৎসক দেবপ্রিয় মল্লিককে ওই জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

অনুমোদন নিয়েই নির্মাণ হচ্ছে, চিঠিতে জ্যোতিপ্রিয়র দাদাকে জানাল পুরসভা
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুমোদন নিয়েই নির্মাণ চলছে। কোনও বেআইনি নির্মাণ হয়নি। চিঠি লিখে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা চিকিৎসক দেবপ্রিয় মল্লিককে ওই জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। শহরে বেআইনি নির্মাণের অভিযোগ জানিয়ে সরাসরি তিনি চিঠি দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। কিন্তু, এক্ষেত্রে যে অনুমোদন নিয়েই নির্মাণ হচ্ছে, তা তাঁকে চিঠিতেই জানিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ।

Advertisement

দেবপ্রিয় মল্লিক অভিযোগ, ২৮/৩ এ টেগোর ক্যাসল স্ট্রিট ঠিকানায় যে বহুতল নির্মাণ হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে অবৈধ। ওই কাজ কিছুদিন বন্ধ থাকার পর ফের রাতের অন্ধকারে শুরু হয়েছে। বড়-বড় ট্রাক, আর্থ মুভার, জেসিবি আসা-যাওয়ার ফলে সামনের রাস্তার হাল খারাপ হয়েছে। যেখানে-সেখানে রাস্তার মাটি বসে গিয়েছে। এই রাস্তা মাত্র ১০ ফুট চওড়া।  সেখানে চারতলা নির্মাণ হচ্ছে। জানা গিয়েছে, এই অভিযোগের পরেই খোঁজখবর নেন মেয়র। জানা যায়, অনুমোদন নিয়েই এই কাজ চলছে। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, দেবপ্রিয়বাবুকে তাঁর চিঠির জবাব দেওয়া হয়েছে। এক পুরকর্তা বলেন, ওনাকে চিঠি দিয়ে বলা হয়েছে, ওখানে ওই চারতলা নির্মাণ হচ্ছে বিল্ডিং বিভাগের অনুমোদন মেনেই। কোনও বেআইনি কাজ হয়নি। তবে, অন্য কোনও বিষয়ে অবৈধ নির্মাণের অভিযোগ থাকলে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুরসভা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ