ইসলামাবাদ: সময়ের সঙ্গে বদলেছে আক্রমণের ধরণ। পালটেছে যুদ্ধের সংজ্ঞা। সাম্প্রতিক কিছু ঘটনা থেকে এই শিক্ষা পেয়েছে পাকিস্তান। তাই সেনার ক্ষমতা আরও বাড়াতে তৎপর ইসলামাবাদ। বা বলাই যায়, সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা এবার পাকিস্তানে আরও বাড়তে চলেছে।

শনিবার দেশের সংবিধানে বড় পরিবর্তনের প্রস্তাব এনেছেন আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলি আমাদের শিক্ষা দিয়েছে।’ এই সংশোধনীতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কাঠামো ও পদমর্যাদায় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। নতুন ধারা অনুযায়ী স্থল সেনা, নৌ সেনা ও বায়ুসেনার প্রধানদের নিয়োগ পদ্ধতি ও দায়িত্ব আরও স্পষ্ট করতে হবে। এছাড়া তৈরি হচ্ছে নতুন একটি পদ— ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ বা সিডিএফ। তিন বাহিনীর প্রধানদের সমন্বয় তৈরিতে বিশেষ ভূমিকা পালন করবে এই পদে আসীন ব্যক্তি। সেনাপ্রধানই হবেন সিডিএফ। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি ন্যাশনাল স্ট্র্যাটজিক কমান্ডের প্রধানকে নিয়োগ করবেন।
বিশেষজ্ঞদের দাবি, সংশোধনীর আসল উদ্দেশ্য বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের অবস্থানকে আরও শক্তিশালী করা।