Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরশুনার ভাড়া বাড়ি থেকে কনস্টেবলের মৃতদেহ উদ্ধার

রবিবার সন্ধ্যায় সরশুনা থানা এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির পচগলা দেহ উদ্ধার হয়। মৃতের নাম সন্দীপ সিং। তিনি কলকাতা পুলিসের কনস্টেবল পদে কর্মরত।

সরশুনার ভাড়া বাড়ি থেকে কনস্টেবলের মৃতদেহ উদ্ধার
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সন্ধ্যায় সরশুনা থানা এলাকার একটি বাড়ি থেকে এক ব্যক্তির পচগলা দেহ উদ্ধার হয়। মৃতের নাম সন্দীপ সিং। তিনি কলকাতা পুলিসের কনস্টেবল পদে কর্মরত। অসুস্থতাজনিত কারণে তিনি ছুটিতে ছিলেন। রবিবার সন্ধ্যায় বাড়ির একতলার ঘর থেকে তীব্র দুর্গন্ধ বেরলে পুলিসে খবর দেন বাড়িওয়ালা। পুলিস এসে দরজা ভেঙে দেখে, মাটিতে পচাগলা অবস্থায় পড়ে রয়েছেন ওই কনস্টেবল। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সরশুনা থানার পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। লালবাজার জানিয়েছে, মৃত ব্যক্তি সাউথ সাবার্বান ডিভিশনের রিজার্ভ অফিসে কর্মরত ছিলেন। ঘটনায় পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ