Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কনস্টেবল নিয়োগ: লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ

রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কনস্টেবল নিয়োগ: লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২০২৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা হয় ২০২৫ সালে। ফলাফল প্রকাশিত হয় গত বছরের ২৯ ডিসেম্বর। অভিযোগ, ফলাফল প্রকাশ হলে দেখা যায়, নম্বরহীন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই নম্বরহীন তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলাতেই এমন নির্দেশ হাইকোর্টের।

Advertisement

এদিকে, অন্য একটি মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে আবেদন জানানোর অনুমতি দিয়েছে হাইকোর্ট। কনস্টেবল নিয়োগে উচ্চতা পরিমাপে গণ্ডগোল হয়েছিল। মামলাকারীদের অভিযোগ, রিক্রুটমেন্ট বোর্ড সহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তাঁরা আবেদন জানাতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। সেই মামলাতে বিচারপতি ভট্টাচার্যর নির্দেশ, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন জানাতে পারবেন তাঁরা। সেই আবেদন বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ