Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মেখলিগঞ্জ পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিল কংগ্রেস, দলবদল চেয়ারম্যান সহ ৬ কাউন্সিলারের

মেখলিগঞ্জ পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৯টি। কোচবিহারের এই পুরসভার সবক’টি আসনে জয় পায় ঘাস-ফুল।

মেখলিগঞ্জ পুরসভা তৃণমূলের থেকে ছিনিয়ে নিল কংগ্রেস, দলবদল চেয়ারম্যান সহ ৬ কাউন্সিলারের
  • ৫ জুন, ২০২৬ ১৫:৪৩
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: রাজ্যের শাসন ক্ষমতা হারিয়ে ভাঙনের মুখে তৃণমূল। এই পরিস্থিতিতে শক্তি বাড়ানোর চেষ্টায় রয়েছে কংগ্রেস। তাতে কিছুটা সাফল্যও দেখা গেল। শুক্রবার ঘাস-ফুল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন মেখলিগঞ্জ পুরসভার মোট ৬ জন কাউন্সিলার। তাঁদের মধ্যে আছেন চেয়ারম্যান প্রভাত পাটনি। এদিন কলকাতার ‘বিধান ভবনে’ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা তুলে নেন তাঁরা। 

Advertisement

মেখলিগঞ্জ পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ৯টি। ২০২১ সালের বিধানসভার ভোটে উত্তরবঙ্গের অধিকাংশ আসনে বিজেপি দাপট দেখালেও পুরভোটে তৃণমূল ভালো ফল করে। কোচবিহারের এই পুরসভার সবক’টি আসনে জয় পায় ঘাস-ফুল। এই পুরবোর্ডের সময়কালে কেশব দাসকে সরিয়ে প্রভাত পাটনিকে চেয়ারম্যান করা হয়। যিনি রাজ্যের প্রাক্তনমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ