Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁশদ্রোণীতে কংগ্রেসের কার্যালয় দখল, অভিযোগের তির বিজেপির দিকে

কংগ্রেসের কার্যালয় দখল নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার বাঁশদ্রোণী থানা এলাকার ১১৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কার্যালয়ে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল।

বাঁশদ্রোণীতে কংগ্রেসের কার্যালয় দখল, অভিযোগের তির বিজেপির দিকে
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কংগ্রেসের কার্যালয় দখল নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার বাঁশদ্রোণী থানা এলাকার ১১৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কার্যালয়ে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল।  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ছিল কর্মসূচি। সকাল ১০টা নাগাদ কর্মসূচি শুরু হয়। ঠিক তার দু’ঘণ্টা বাদে কংগ্রেসের ওই কার্যালয় দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কার্যালয় থেকে কংগ্রেসের নাম মুছে ফেলা হয় বলে অভিযোগ। সেখানে বিজেপির পোস্টার, ব্যানার, পতাকা লাগিয়ে দেওয়া হয়। এমনকি, কার্যালয়ের দেওয়ালে ‘বিজেপি’ লিখে দেওয়া হয়। বাঁশদ্রোণী থানায় গিয়ে অভিযোগ জানান সাজাহান দেওয়ান, বিকাশ দাস, প্রদীপ দত্ত চৌধুরি, দেবর্ষি মজুমদাররা। কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ বলেন, ‘বিজেপি বাংলায় জঙ্গলের রাজত্ব কায়েম করতে চাইছে। বিরোধীদের উপর অত্যাচার চালাচ্ছে।  পার্টি অফিস দখল করছে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট লুট করছে। কিন্তু গণতন্ত্রকে আমরা ধ্বংস করতে দেব না। প্রতিবাদ ও প্রতিরোধ হবে।’ যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোদ্দার বলেন, ‘বাঁশদ্রোণী নিয়ে আমার কাছে কোনো খবর নেই। কংগ্রেসের কোনো কার্যালয় এখানে ছিল বলেই আমার জানা নেই।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ