নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর এপ্রিল মাসে হবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। ফলে হাতে আর সাত মাস সময়। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস। জোর দেওয়া হচ্ছে বিজেপি বিরোধী প্রচারে। সোশ্যাল মিডিয়া হোক বা সংবাদমাধ্যম— প্রচারে কংগ্রেসের বক্তব্য সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থতা যুক্তি ও তথ্য দিয়ে তুলে ধরতে হবে বলেই প্রদেশ নেতৃত্বকে নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সেই মতো জেলা এবং রাজ্যস্তরে ১০৪ জন প্রবক্তা বা মুখপাত্র নিয়োগ করল এআইসিসি। এরপর সংগঠনের প্রদেশস্তরেও নেতৃত্ব পরিবর্তন হবে বলেই জানা যাচ্ছে।



