Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঙালিদের অত্যাচার, পথে নামছে কংগ্রেস

ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বাঙালিদের অত্যাচার, পথে নামছে কংগ্রেস
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের দাবি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই প্রতিবাদে আগামী ৩১ তারিখ বনগাঁয় বাইক মিছিল করবে কংগ্রেস। এই মিছিলে অংশ নেবে রাজ্য ও জেলা নেতৃত্ব। পাশাপাশি বহু কংগ্রেস কর্মী মিছিলে অংশ নেবে বলে দাবি নেতৃত্বের। এই মিছিল নিয়ে শুক্রবার বনগাঁ কংগ্রেস কার্যালয়ে প্রস্তুতি সভা করেন তাঁরা। উপস্থিত ছিলেন প্রদেশ নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভানেত্রী ইন্দ্রাণী দত্ত চট্টোপাধ্যায় সহ কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছে, আগামী ৩১ তারিখ ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে শহর কংগ্রেস কার্যালয় থেকে পেট্রাপোল পর্যন্ত বাইক মিছিল হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ