Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘এক প্রার্থীকে নিয়ে ১২ আসনে ছুটছে কংগ্রেস’, বিঁধলেন মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি

প্রচারের শুরুতেই প্রার্থী নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। বললেন, একজন প্রার্থীকে নিয়ে জেলার ১২ টি আসনে দৌড়চ্ছে কংগ্রেস।

‘এক প্রার্থীকে নিয়ে ১২ আসনে ছুটছে কংগ্রেস’, বিঁধলেন মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উজির আলি, চাঁচল: প্রচারের শুরুতেই প্রার্থী নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। বললেন, একজন প্রার্থীকে নিয়ে জেলার ১২ টি আসনে দৌড়চ্ছে কংগ্রেস। হার নিশ্চিত জেনে তারা এখন একজনকে নিয়েই ব্যস্ত। 

Advertisement

মঙ্গলবার ভোট মালতীপুরের তৃণমূল প্রার্থী তথা মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন।। তাঁর কটাক্ষ, কংগ্রেস প্রার্থী খুঁজে না পেলে আমাদের কাছে ধার নিক।কংগ্রেস ছাড়া প্রায় সব দলই প্রার্থী ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। কোন আসনে কংগ্রেসের কে প্রার্থী হবেন, তা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে হাটেবাজারে সর্বত্রই চর্চা চলছে। কংগ্রেস নেত্রী মৌসম জেলায় পরিচিত মুখ। প্রায় সব বিধানসভাতেই তাঁর জনপ্রিয়তা রয়েছে। তিনি কংগ্রেসের উত্তর মালদহের প্রাক্তন সাংসদ ও তৃণমূলের রাজ্যসভার সাংসদও ছিলেন। ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করেন তিনি। এবার বিধানসভায় রতুয়া, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় তিনি প্রার্থী হবেন বলে চর্চা চলছে। এমনকি জেলার ভিআইপি আসন জেলা তৃণমূল সভাপতির গড়েও তিনি প্রার্থী হচ্ছেন বলে চর্চা চলছে।কংগ্রেস নেতৃত্বের দাবি, মৌসম যেখানেই প্রার্থী হন, জয় নিশ্চিত। মালতীপুরেও তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিপদ বুঝে ভুল বকছেন তৃণমূলের জেলা সভাপতি। চাঁচল ২ ব্লকের কংগ্রেস সভাপতি মাঞ্জারুল ইসলাম বলেন, মৌসম পুরনো মুখ। তিনি যেখানেই প্রার্থী হন না কেন, জয় নিশ্চিত। গতবার এনআরসি ঝড়ে আমাদের আসন হাতছাড়া হয়। এবার আর সেই ভুল করবে না এলাকার মানুষজন। রহিম বক্সির মন্তব্য, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতেই পারবে না কংগ্রেস।  তাই তারা একজন প্রার্থীকে নিয়েই ১২টি আসনে ছুটছে। শুধু মালতীপুর নয়, কোথাও জায়গা পাবে না। প্রার্থী না পেলে আমাদের কাছে দরবার করুক।  উন্নয়নের জোয়ারে খালি হাতেই ফিরতে হবে কংগ্রেসকে। পাল্টা মালদহ জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি আসিফ মেহবুবের মন্তব্য, কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্যই প্রার্থী ঘোষণা করবে। আমাদের নিয়ে তৃণমূলের প্রার্থীরা চাপে আছেন। বিশেষ করে ভয়ে রয়েছেন মালতীপুরের তৃণমূল প্রার্থী। তাই তিনি এধরনের মন্তব্য পেশ করছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ