সংবাদদাতা, ইসলামপুর: গোয়ালপোখর নয়, চাকুলিয়ায় কংগ্রেস প্রার্থী করা হল আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকে। চাকুলিয়া ও গোয়ালপোখর এই দুই বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ভিক্টর। দুই কেন্দ্রেই প্রচার শুরু করেছিলেন। ভিক্টরকে গোয়ালপোখরে প্রার্থী না করলে দল ছাড়ার হুমকি দিয়েছিল অনুগামীরা। কিন্তু শেষ পর্যন্ত দল চাকুলিয়ায় ভিক্টরের প্রতি আস্থা রাখলেও গোয়ালপোখরে প্রার্থী করেছে মাসুদ মহম্মদ নাসিম এহসানকে। এতে ভিক্টর অনুগামীরা ক্ষুব্ধ। ভিক্টর বলেন, গোয়ালপোখর তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে জনগণ আমাকে প্রার্থী চেয়েছিল। দলকে তা জানিয়ে চাকুলিয়া ও গোয়ালপোখরে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। এখনও সময় আছে। পার্টির কাছে আপিল করছি যাতে বিবেচনা করা হয়।



