Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা অব্যাহত

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চারমাস পেরিয়ে গেলেও, এখনও রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন করা যায়নি।

বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা অব্যাহত
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চারমাস পেরিয়ে গেলেও, এখনও রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার নির্বাচন করা যায়নি। সূত্র মারফত জানা গিয়েছে, এখনই ডেপুটি স্পিকার পদে কাউকে বসাতে নারাজ একটি অংশ। আবার পালটা  অংশের মত, বিজেপি-শাসিত অন্য রাজ্যের বিধানসভাতেও ডেপুটি স্পিকার রয়েছেন। ফলে দুপক্ষের মতপার্থক্যের জেরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সেহেতু পুজোর আগে ডেপুটি স্পিকার নির্বাচন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পুজো পর্ব মিটলেও, ঠিক কবে ডেপুটি স্পিকার নির্বাচন হবে তা নিয়েও প্রশ্ন সামনে এসেছে। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু এখন আমেরিকা সফরে রয়েছেন। ৩০ সেপ্টেম্বর নাগাদ তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সাম্প্রতিককালে বিধানসভায় যে কদিন অধিবেশন হয়েছে, তা পরিচালনা করেছেন স্পিকার। তাঁকে সহযোগিতা করেছেন প্যানেল চেয়ারম্যানরা। কিন্তু ডেপুটি স্পিকার থাকলে, সেই কাজ আরও সুবিধাজনক হত বলে সংশ্লিষ্ট মহলের মত। ডেপুটি স্পিকার নির্বাচন আদৌ কবে হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিধানসভার অলিন্দে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ