Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে ২৮৫ পরিবারকে ক্ষতিপূরণ

ওয়াকফ বিল ইস্যুতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় ২৮৫ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

সামশেরগঞ্জে ২৮৫ পরিবারকে ক্ষতিপূরণ
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়াকফ বিল ইস্যুতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় ২৮৫ পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এমনটাই জানাল রাজ্য। রিপোর্টে রাজ্যের তরফে আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, এপর্যন্ত ৩ কোটি ৩৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ১১৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত। আদালত জানতে চায়, রাজ্য ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে কীভাবে চিহ্নিত করেছেন? কীভাবে ওই টাকা দেওয়া হয়েছিল? তথ্যগত প্রমাণ আছে কি না, তাও জানতে চায় আদালত। উত্তরে রাজ্য জানায়, কারও গোটা বাড়ি কারও বাড়ি আংশিক নষ্ট। সবার ক্ষতি সমান নয়। রাজ্য কিছু পদক্ষেপ নিয়েছে। যদিও আদালত জানিয়েছে, একাজে নিযুক্ত ভ্যালুয়ারের রিপোর্ট দেখে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ হওয়া উচিত। 

Advertisement

জনস্বার্থ মামলার আবেদনকারীর তরফে দাবি, কোনও ওয়েবসাইট খোলা হয়নি। যার যেমন ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা তেমন পায়নি। এদিন এই মামলায় আদালত নির্দেশে জানিয়েছে, কারা ক্ষতিগ্রস্ত সেই তালিকা আদালতে পেশ করতে হবে। মামলাকারী আইনজীবীর তরফে দেওয়া তালিকা ও রাজ্যের তালিকার সঙ্গে সেই তালিকা মিলিয়ে দেখা হবে। ১৪ দিনের মধ্যে মুর্শিদাবাদের জেলাশাসক ওই তালিকা যাচাই করে পদক্ষেপ করবেন। মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর। এর মধ্যে কোনও অভিযোগ থাকলে জেলাশাসককে জানানো যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ