Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আধার কার্ডে মোবাইল লিঙ্ক করতে নাজেহাল সাধারণ মানুষ, অতিরিক্ত কর্মী আনল ডাক বিভাগ

ময়নাগুড়ি ডাকঘরে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করতে ব্যাপক ভিড় সাধারণ মানুষের

আধার কার্ডে মোবাইল লিঙ্ক করতে নাজেহাল সাধারণ মানুষ, অতিরিক্ত কর্মী আনল ডাক বিভাগ
  • ২২ মে, ২০২৬ ১৩:৩৭
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি ডাকঘরে আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করতে ব্যাপক ভিড় সাধারণ মানুষের। এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ডাক ঘরের কর্মীরা। সেই কারণে ভিড় সামলাতে উচ্চ পদস্ত কর্তৃপক্ষকে জানিয়ে বাড়তি দুজন কর্মী নিয়ে আসা হলো ময়নাগুড়ি ডাকঘরে। এদিন একথা জানালেন পোস্টমাস্টার পীয়ব্রত রায়।

Advertisement

তিনি জানান, সকাল ৮ টায় খুলতে হচ্ছে ডাকঘর। খোলার পরেই ব্যাপক পরিমানে ভিড় জমে যাচ্ছে সাধারণ মানুষের। ডাকঘরে আমাদের মাত্র দুজন পোস্টম্যান রয়েছে। যারা এই সমস্ত কাজ সামলাচ্ছেন। এইবার সেই বাড়তি ভিড়ের কারণে আরো দুজনকে নিয়ে আসা হয়েছে অন্য স্থান থেকে। এছাড়াও এই কাজের ফাঁকেই চিঠি ডেলিভারি করা হচ্ছে একাধিক যায়গায়।

 অপরদিকে লাইনে দাঁড়িয়ে থাকা ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে আসা গৃহবধূরা জানালেন , গরমে সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা। দুপুর ১টা  বাজলেও এখনও কাজ মেটেনি তাঁদের। সেই জেরে আরো কর্মী নেওয়া উচিত ছিল বলে দাবি তাঁদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ