গাড়ির তেল খরচ বন্ধ কমিটি চেয়ারম্যানদের
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় কমিটির চেয়ারম্যানদের গাড়ির জ্বালানি খরচ বন্ধ হচ্ছে! বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রতিমাসে কমিটির চেয়ারম্যানরা গাড়ির জন্য ১০০ লিটার করে জ্বালানি খরচ পান। সেই ১০০ লিটার জ্বালানি খরচের দাম এবার পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কারণ আপাতত কমিটি চেয়ারম্যানদের গাড়ির জ্বালানি খরচের বিষয়টি বন্ধ রাখা হয়েছে। বিধানসভার স্পিকার পর্যবেক্ষণ করবেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

Advertisement