Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতীক মীমাংসায় কমিশনের তলব, মমতা, ঋতব্রত শিবির আজ আবার দিল্লিতে

আজ, বৃহস্পতিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)।

প্রতীক মীমাংসায় কমিশনের তলব, মমতা, ঋতব্রত শিবির আজ আবার দিল্লিতে
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। তৃণমূলের দুই শিবির থেকে পাঁচজন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে। ঋতব্রতদের সঙ্গে কমিশনের আধিকারিকরা কথা বলবেন বিকাল তিনটেয়। আর মমতাপন্থীদের কমিশন সময় দিয়েছে বিকাল চারটেয়। ফলে এতদিন যত কাগজপত্র জমা পড়েছে, তার ভিত্তিতেই সর্বশেষ আলোচনা আজ কমিশন তৃণমূলের দুই শিবিরের সঙ্গে করতে চলেছে বলেই খবর। ইতিমধ্যে বুধবার বেলা তিনটে পর্যন্ত মমতা এবং ঋতব্রতকে নথি জমা দেওয়ার সময় দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো নির্দিষ্ট সময়ের আগেই দুই তৃণমূলের পক্ষ থেকে নথি জমা দেওয়া হয়েছে। দুপক্ষই তাদের বক্তব্য কমিশনকে জানিয়ে দিয়েছে। 

Advertisement

দুপক্ষই দাবি করেছে, তারাই আসল তৃণমূল এবং জোড়াফুল প্রতীকের প্রকৃত দাবিদার। এখন নির্বাচনের কমিশনের সিদ্ধান্তের প্রতীক্ষা। জোড়াফুল প্রতীক কার হাতে থাকে, তা নিয়ে এখন কৌতূহল তুঙ্গে। ঘটনাচক্রে নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে তৃণমূলের দুই শিবিরই। আজ, বৃহস্পতিবার মনোনয়নপত্রগুলি পরীক্ষা হবে। আজ থেকে শনিবারের 
মধ্যেই কমিশন তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। ফলে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সকলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ