Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তর্জাতিক সীমানা কুমারগ্রাম ব্লকে বাড়তি নজর কমিশনের

অসম-বাংলা সীমানা ও ভারত-ভুটান সীমান্তে কুমারগ্রাম ব্লক। এই আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমানায় নির্বিঘ্নে ভোট করতে তৎপর কমিশন।

আন্তর্জাতিক সীমানা কুমারগ্রাম ব্লকে বাড়তি নজর কমিশনের
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: অসম-বাংলা সীমানা ও ভারত-ভুটান সীমান্তে কুমারগ্রাম ব্লক। এই আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমানায় নির্বিঘ্নে ভোট করতে তৎপর কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানকার দুর্গম বুথগুলিতে বাড়তি নজরদারি থাকবে বলে জানা গিয়েছে।

Advertisement

অসম থেকে কোনো হিংসা বা অশান্তির আঁচ এই রাজ্যে যাতে না আসতে পারে, তার জন্য আগে থেকেই সতর্ক রয়েছে নির্বাচন কমিশন। অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি নাকা পয়েন্টে নির্বাচন কমিশনের স্ট্যাটিক সার্ভিলেন্স টিম বা এসএসটি জোরদার তল্লাশি চালাচ্ছে। সেইসঙ্গে ভারত-ভুটান সীমান্তের কুমারগ্রাম চা বাগান এবং আলিপুরদুয়ার-কোচবিহার জেলার সীমানা সংলগ্ন কামাখ্যাগুড়ির দেবেনবাবুর চৌপথিতেও চলছে এসএসটির ২৪ ঘণ্টা নাকা চেকিং। অসম-বাংলা সীমানায় অবস্থিত ভল্কা-বারোবিশা ২ পঞ্চায়েতে মুসলিম চর, ঝিঝরি শালবাড়ি, চ্যাংমারি পঞ্চায়েতের বালাপাড়া, কুমারগ্রাম পঞ্চায়েতের বিত্তিবাড়ি এবং ভুটান সীমান্তে এনকেএস পঞ্চায়েতের নিউল্যান্ডস, কুমারগ্রাম, সঙ্কোশ এই তিন বনবস্তির ভোটগ্রহণ কেন্দ্র। সংশ্লিষ্ট এলাকাগুলি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়াও খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের ধনতলিটাপু এবং কুমারগ্রাম পঞ্চায়েতের জয়দেবপুরটাপুর মতো দুর্গম স্থানে থাকা ভোটগ্রহণ কেন্দ্রগুলি নিয়েও সতর্ক রয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যেই দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের ইআরও বিজয় মোক্তান, এইআরও সন্দীপ ধাড়া। 
কুমারগ্রাম ব্লকের বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন। বিভিন্ন এলাকায় চলছে পুলিশের সঙ্গে তাঁদের রুটমার্চ। রয়েছে সারপ্রাইজ নাকাও। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট। হাতেগোনা মাত্র কয়েকটি দিন বাকি। এই পরিস্থিতিতে কুমারগ্রামে ভোটে নিরাপত্তার দিক থেকে কোনো ঝুঁকি নিতে চাইছেন না পুলিশ ও প্রশাসনের কর্তারা। 
কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের এইআরও তথা কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট পয়েন্টগুলিতে চলছে নাকা চেকিং। 

Advertisement
সম্পর্কিত সংবাদ