Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশন কাণ্ড: এবার পুরানো ‘চ্যাট’-এর স্ক্রিনশট প্রকাশ করে কটাক্ষ অভিষেকের

‘বিড়াল ঝুলি থেকে বেরিয়েছে... বাংলার অভিশাপ লেগে গেছে।’ চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরে আসার পরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই ভাষাতেই আক্রমণ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কমিশন কাণ্ড: এবার পুরানো ‘চ্যাট’-এর স্ক্রিনশট প্রকাশ করে কটাক্ষ অভিষেকের
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘বিড়াল ঝুলি থেকে বেরিয়েছে... বাংলার অভিশাপ লেগে গেছে।’ চোখের চিকিৎসা করিয়ে কলকাতায় ফিরে আসার পরই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই ভাষাতেই আক্রমণ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

এবার এপ্রিল মাসের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট-এর স্ক্রিনশট প্রকাশ করে ফের কমিশনকে একহাত নিলেন তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দু’টি স্ক্রিনশট পোস্ট করে অভিষেক লেখেন, ‘কীভাবে ষড়যন্ত্র করে ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, ওবজারর্ভারদের গ্রুপের এই চ্যাটগুলিই তার প্রমাণ। এগুলি মুছে ফেলা যাবে না, নীরব থেকে পার পাওয়াও যাবে না। দেশবাসী এখন প্রশ্ন করছে, উত্তর চাইছে। জ্ঞানেশ কুমার এবং দেশের প্রধান বিচারপতিকে এর জবাব দিতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ