Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৫৩ টাকা দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের

বাণিজ্যিক সিলিন্ডারের দাম গত ১ জানুয়ারি থেকে পাঁচ মাসে মোট ১ হাজার ৫১৮ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। মে মাস পর্যন্ত তার দাম ছিল ৩ হাজার ২০২ টাকা।

৫৩ টাকা দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের
  • ১ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাণিজ্যিক সিলিন্ডারের দাম গত ১ জানুয়ারি থেকে পাঁচ মাসে মোট ১ হাজার ৫১৮ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। মে মাস পর্যন্ত তার দাম ছিল ৩ হাজার ২০২ টাকা। আজ ১ জুন থেকে তা বাড়ল আরও এক দফা। এবার ৫৩ টাকা ৫০ পয়সা। ফলে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা। গৃহস্থের রান্নার গ্যাসের দাম অবশ্য কমানো হয়নি। কলকাতায় রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকাই রাখা হয়েছে। ফলে স্বস্তি মিলল না মহার্ঘ পেট্রল-ডিজেলের জ্বালায় নাজেহাল আম জনতার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ