Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নেতাজিকে কুমন্তব্য: হঠাৎ ভোল বদল অনন্ত মহারাজের

চাপের মুখে ভোল বদল অনন্ত মহারাজের। নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে করা কুরুচির মন্তব্য থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ।

নেতাজিকে কুমন্তব্য: হঠাৎ ভোল বদল অনন্ত মহারাজের
  • ৯ আগস্ট, ২০২৬ ১৩:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চাপের মুখে ভোল বদল অনন্ত মহারাজের। নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্পর্কে করা কুরুচির মন্তব্য থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই তাঁকে এই মন্তব্য করতে শোনা যায়। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান। অন্তত মহারাজ বলেন,'আমি নেতাজির মৃত্যু সম্পর্কে কিচ্ছু বিলিনি। এটা কিন্তু মিডিয়া বলেছে। আমি বলেছি মহারাজা ইন্দ্রজিৎ নারায়ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মার ওদিকে যুদ্ধ করতে গিয়েছে। মহারাজার নারায়নী সেনা, আজাদহিন্দ সেনা ফিরে এলেও নেতাজি ফিরে আসেননি। যুদ্ধক্ষেত্র থেকে কেউ ফিরে না এলে তাকে কি বলা হবে।' 

Advertisement

উল্লেখ্য, দিনকয়েক আগে রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায়কে নেতাজি সর্ম্পকে প্রকাশ্যে বেশকিছু মন্তব্য করতে শোনা যায়। এমনকী দিল্লিতে গিয়েও তিনি সংবাদমাধ্যমের সামনে নেতাজি সর্ম্পকে আপত্তিকর মন্তব্য করেন। এরপরেই সরব হয় উত্তরের বিদগ্ধ মহল। সম্প্রতি পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী ডঃ মহেন্দ্রনাথ রায়, প্রাক্তন উপাচার্য নিখিলচন্দ্র রায়, পদ্মশ্রী প্রাপ্ত কবি নগেন্দ্রনাথ রায়, জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়, দি গ্রেটার কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভাপতি অন্নময়ী অধিকারী সহ মোট ১১ জন এর প্রতিবাদে সরব হন। তাছাড়াও এর প্রতিবাদের ঋড় ওঠে রাজ্যজুড়ে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ