Bartaman Logo
১০ জুন, ২০২৬

এলাহাবাদিয়ার পর বিতর্কে কমেডিয়ান স্বাতী

এলাহাবাদিয়ার পর বিতর্কে কমেডিয়ান স্বাতী
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের রেশ এখনও কাটেনি। এই আবহে ফের একই ধরনের মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন স্ট্যান্ড আপ কমেডিয়ান স্বাতী সচদেব। সদ্য একটি কমেডি 

Advertisement

সংক্রান্ত অনুষ্ঠানে মা-বাবাকে জড়িয়ে কুমন্তব্য করেছেন স্বাতী। তার জেরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
সেখানে স্বাতী বলছেন, ‘আমার মা নিজেকে স্মার্ট প্রমাণ করার চেষ্টা করছিলেন। সদ্য তিনি আমার ঘরে একটি ভাইব্রেটর দেখেন। সেই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু আমার সামনে নামটাই উচ্চারণ করতে পারলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, জিনিসটি কার? আমি স্পষ্ট জানালাম, বাবার। এতে মা আরও রেগে গেলেন।’ 
অভিভাবক প্রসঙ্গে স্বাতীর এধরনের মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ