Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, সিউড়িতে স্কুল চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন

মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, সিউড়িতে স্কুল চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গুটি গুটি পায়ে ৫০ বছর পূরণ করল দুবরাজপুরের খণ্ডগ্রাম দাসপুর শালকা হাই মাদ্রাসা। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করল। এদিন সাতসকালে পড়ুয়াদের নিয়ে স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন এলাকা ঘুরে শোভাযাত্রা আবার মাদ্রাসায় ফিরে আসে। পরে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত সামন্ত সহ একঝাঁক অতিথির উপস্থিতিতে মাদ্রাসার সভাকক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন সভাধিপতি। মাদ্রাসার প্রধান শিক্ষক কারিবুল হোসেন বলেন, পড়াশোনা সহ খেলাধুলায় এই মাদ্রাসা অনেকটাই এগিয়ে রয়েছে। প্রতি বছরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জেলার নিরিখে প্রথম দশে এই মাদ্রাসার স্থান থাকে। মাদ্রাসার পড়ুয়ারাই আমাদের সম্পদ। তাদের নিরলস প্রচেষ্টাতেই আজ আমরা ৫০তম বর্ষ উদ্‌যাপনে শামিল হতে পেরেছি। ১৯৭৫ সালে দুবরাজপুরের খণ্ডগ্রামে এই মাদ্রাসা গড়ে উঠে। ছাত্রছাত্রী মিলিয়ে বর্তমানে পড়ুয়া সংখ্যা প্রায় ৭০০। স্মার্ট ক্লাস রুম সহ মাল্টিজিম রয়েছে মাদ্রাসা চত্বরে। আগামীতে এই মাদ্রাসা আরও আধুনিকতার পথে হাঁটতে চলেছে। ইতিমধ্যে রাজ্য ও জেলার তরফে এই মাদ্রাসা একাধিকবার পুরস্কৃতও হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৬ সালে বীরভূম জেলা প্রশাসনের তরফে নির্মল বিদ্যালয় পুরস্কার মিলেছিল। পরবর্তীতে ২০২১ সালে রাজ্যের তরফে শিশুমিত্র পুরস্কার মাদ্রাসার মুকুটে নয়া পালক জুড়েছিল। 

Advertisement

এদিন গোল্ডেন জু঩বিলি উদ্‌যাপনের মঞ্চ মাতিয়ে তুলেছিল পড়ুয়ারা। এ঩দিন তারা নাচ, গান, আবৃত্তি, গজল পরিবেশন করে। নজরকাড়া আদিবাসী নৃত্যও ছিল। এছাড়াও মাদ্রাসা চত্বরে পড়ুয়াদের তরফে বিজ্ঞান প্রদর্শনী ও আর্ট গ্যালারির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পড়ুয়াদের বিজ্ঞানমনস্কতার প্রশংসা করেন। আজ, বুধবার প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। এছাড়াও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হওয়ার পাশাপাশি সিউড়ির এক নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চস্থ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ