Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর শিল্পাঞ্চলে নববর্ষে বর্ণময় প্রচার শাসক-বিরোধীর

নববর্ষের প্রথম দিন বারাকপুর শিল্পাঞ্চলের ভোট প্রার্থীরা সদলবলে প্রচার করলেন। কোথাও আঁকা প্রতিযোগিতা, কোথাও দই-লস্যি বিতরণ হয়েছে। কোথাও ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে হয়েছে শোভাযাত্রা। মাছ নিয়েও হেঁটেছেন কোনো প্রার্থী।

বারাকপুর শিল্পাঞ্চলে নববর্ষে বর্ণময় প্রচার শাসক-বিরোধীর
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নববর্ষের প্রথম দিন বারাকপুর শিল্পাঞ্চলের ভোট প্রার্থীরা সদলবলে প্রচার করলেন। কোথাও আঁকা প্রতিযোগিতা, কোথাও দই-লস্যি বিতরণ হয়েছে। কোথাও ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে হয়েছে শোভাযাত্রা। মাছ নিয়েও হেঁটেছেন কোনো প্রার্থী। 

Advertisement

এদিন বিকেলে নৈহাটি ফেরিঘাট থেকে শোভাযাত্রা করেন নৈহাটির প্রার্থী সনৎ দে। তাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। মিছিলে অংশ নেন সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।  সকালে বীজপুর বিধানসভা এলাকায় তৃণমূলের উদ্যোগে প্রতিটি ক্লাবে হয় আঁকা প্রতিযোগিতা। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বীজপুরে সুস্থ সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটুক। তাই প্রতিটি ক্লাবে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছে।’
 ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হালিশহরে রামপ্রসাদের ভিটেতে এদিন পূজো দেন। জগদ্দলের ৩০ নম্বর ওয়ার্ডে শোভাযাত্রা করেন তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। মিছিল করেন বিজেপি প্রার্থী ডঃ রাজেশ কুমারও। তার হয়ে প্রচারে এসেছিলেন নেত্রী-অভিনেত্রী স্মৃতি ইরানি। সেখানে তিনি নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন। এর পাল্টা বারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতনের একের পর এক ঘটনা ঘটছে।’ রাজের প্রতিপক্ষ বিজেপির প্রার্থী কৌস্তুভ বাগচী মাছ হাতে ধুতি-পাঞ্জাবি পরে ঘোরেন।
  ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা মানুষকে দই এবং লস্যি খাওয়ান। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃনাঙ্কুর ভট্টাচার্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে একটি শোভাযাত্রায় অংশ নেন। তিনি বলেন, ‘মানুষের সাড়া পেয়ে আমি অভিভূত।’ বিজেপি প্রার্থী অর্জুন সিং পুজোয় অংশ নেন এদিন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ