Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কঙ্গোকে হারানোই লক্ষ্য কলম্বিয়ার

বুধবার বিশ্বকাপের গ্রুপ কে’র ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও কঙ্গো। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ৩ পয়েন্ট পকেটে নিয়ে ইতিমধ্যেই গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া।

কঙ্গোকে হারানোই লক্ষ্য কলম্বিয়ার
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো সিটি: বুধবার বিশ্বকাপের গ্রুপ কে’র ম্যাচে মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও কঙ্গো। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ৩ পয়েন্ট পকেটে নিয়ে ইতিমধ্যেই গ্রুপের শীর্ষে রয়েছে কলম্বিয়া। তার উপর ড্যানিয়েল মুনোজ, লুইস ডিয়াস এবং ক্যাম্পাজের লক্ষ্যভেদে আত্মবিশ্বাসেও ঠাসা তারা। তবে রক্ষণ নিয়ে সামান্য চিন্তা থাকছে কোচ নেস্টর লোরেঞ্জোর। গত আসরে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার ক্ষতে প্রলেপ লাগাতে মরিয়া তারা। তবে কাজটা সহজ হবে না। কঙ্গোর রক্ষণ বেশ মজবুত। ৫২ বছর পর বিশ্বকাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই পর্তুগালকে রুখে দিয়েছে ‘লেপার্ড ব্রিগেড’। তাঁদের ঝুলিতে রয়েছে এক পয়েন্টের স্বস্তি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ