বাসন্তীর হোগল নদীর বাঁধে ধস নেমে বিপত্তি, ক্ষতি ঘর-বাড়ির
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ধস নেমে বিপত্তি ঘটল বাসন্তীর রাধাবল্লভপুর এলাকায়। হোগল নদীর বাঁধের প্রায় ৩০ মিটার জায়গায় এই ধস নামে। তাতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮টি পরিবারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। তারপর প্রশাসন থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করা হয়েছে। বুধবার সারাদিন ধরে চলেছে বালির বস্তা বসিয়ে ভাঙন রোধ করার প্রক্রিয়া।

Advertisement

সূত্রের খবর, যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের অনেকেরই স্থায়ী ঠিকানা রয়েছে অন্যত্র। তবুও তাঁরা নদীর তীরে ঘর বানিয়ে থাকছিলেন। মঙ্গলবার রাতে আচমকাই বাঁধের মাটি আলগা হয়ে নদীর গর্ভে তলিয়ে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় সেচদপ্তরে। রাতটা খোলা আকাশের নীচে কাটান অনেকেই। ধসের কারণে বাড়িগুলির একাংশ ভেঙে পড়ে।  নিজস্ব চিত্র