Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ার ২৫ স্কুলে বসছে ঠান্ডা জলের মেশিন, বরাদ্দ ১৫ লক্ষ

এবার হাবড়ার বেশ কিছু স্কুলে মিলবে ঠান্ডা জল। বিধানসভা এলাকার ২৫টি স্কুলে বসানো হচ্ছে ‘ওয়াটার কুলিং মেশিন’

হাবড়ার ২৫ স্কুলে বসছে ঠান্ডা জলের মেশিন, বরাদ্দ ১৫ লক্ষ
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার হাবড়ার বেশ কিছু স্কুলে মিলবে ঠান্ডা জল। বিধানসভা এলাকার ২৫টি স্কুলে বসানো হচ্ছে ‘ওয়াটার কুলিং মেশিন’। এর জন্য খরচ হবে ১৫ লক্ষ টাকা।

Advertisement

রেশন বণ্টন দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। জেলমুক্ত হওয়ার পর হাবড়ার বিভিন্ন উন্নয়নের কাজে হাত দিয়েছেন তিনি। কারণ, তাঁর বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা পড়ে আছে দীর্ঘদিন। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। তাই, হাবড়া বিধানসভা এলাকার ২৫টি স্কুলে তিনি ওয়াটার কুলিং মেশিন বসাচ্ছেন। এই তালিকায় হাবড়া পুরসভা এলাকায় রয়েছে ১৩টি ও ব্লক এলাকার ১২টি স্কুল।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার গ্রাম সেবা সঙ্ঘ জুনিয়র বেসিক-১ স্কুলে বসবে একটি ৬০ লিটারের মেশিন। বরাদ্দ ৫৬ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে হাবড়ার আশুতোষ কলোনি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্ণীপুল জুনিয়র বেসিক, মালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়, সালতিয়া ফুলতলা জুনিয়র বেসিক ও রুদ্রপুর কাশিপুর জুনিয়র বেসিক স্কুলে বসছে ৪০ লিটারের ঠান্ডা জলের মেশিন। প্রতিটির জন্য খরচ ৪৪ হাজার ২৪০ টাকা। বাকি ১৮টি স্কুলে বসবে ১২০ লিটারের মেশিন। এর প্রতিটির জন্য খরচ হবে ৬৫ হাজার ৫২০ টাকা।
বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ। এর ফলে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে আরও উৎসাহ পাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গ্রামীণ এলাকায় উন্নয়ন পৌঁছে দিতেই এই চেষ্টা। হাবড়া ১-এর বিডিও সুবীর দণ্ডপাঠ বলেন, এই প্রকল্পের ফলে পড়ুয়ার সংখ্যা বাড়বে স্কুলগুলিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ