Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নারকেলি মিষ্টি

শেষ পাতে মিষ্টি চাই, শুভ কাজেও মিষ্টি চাই। চেনা অচেনা স্বাদে সেই মিষ্টিরই নানারকম চেখে দেখুন।

নারকেলি মিষ্টি
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শেষ পাতে মিষ্টি চাই, শুভ কাজেও মিষ্টি চাই। চেনা অচেনা স্বাদে সেই মিষ্টিরই নানারকম চেখে দেখুন। 

Advertisement

নারকেলের রসপুলি

উপকরণ: নারকেল কোরা ১ কাপ, সুজি ১ কাপ, চিনি ২ কাপ, দুধ  লিটার, বড় এলাচের গুঁড়ো সামান্য, ঘি ১ কাপ।

প্রণালী: কড়াইতে দুধ জ্বাল দিতে দিতে অর্ধেক করে নিন। তাতে ১ কাপ চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে রাখতে হবে। সুজি, চিনি, নারকেল কোরা আলাদা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার একটি পাত্রে তা একসঙ্গে নিয়ে মেখে নিন ও আঁচে বসিয়ে নাড়ুন। আঠালো হয়ে এলে একটি থালার মধ্যে নিয়ে ছোট ছোট পুলির আকারে গড়ে ডুবো ঘিয়ে লালচে করে ভেজে তুলে  নিন। তা ঘন করে রাখা দুধের মধ্যে ছাড়ুন। আধ ঘণ্টা পর ক্ষীর সহ রসপুলি পরিবেশন করুন। ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন।

নারকেলের পুডিং

উপকরণ: নারকেল ১টা বড় সাইজের কো়রানো, চিনি স্বাদমতো, আগারআগার পাউডার ১ টেবিল চামচ, নারকেল  মালাই বাটা ২ টেবিল চামচ। 

প্রণালী: নারকেল কোরা মিক্সিতে পেস্ট করে নিন। একটি বোলের মধ্যে তিন কাপ গরম জল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে ছেঁকে তার দুধ বের করে নিতে হবে। এই দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে চিনি মিশিয়ে আরও ২ মিনিট ফুটিয়ে আগারআগার মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে কোনও রকম ডেলা না থাকে। এবার আভেন থেকে নামিয়ে তার সঙ্গে মালাই মিশিয়ে পাত্রে ঢেলে ফ্যানের তলায় রাখলেই জমে যাবে। তারপর  ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে পুডিং পরিবেশন করুন। 

মালাই মিঠা বড়া

উপকরণ: ১টা ডাবের নরম শাঁস বা মালাই, তিল ২ টেবিল চামচ,  সুজি ৪ টেবিল চামচ, গোবিন্দভোগ চালের গুঁড়ো ২ টেবিল চামচ, এলাচের গুঁড়ো সামান্য, চিনি স্বাদমতো, 
ঘি ২ টেবিল চামচ।

প্রণালী: সুজি আর চিনি মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। মালাই পেস্ট করে নিতে হবে। একটি বোলের  মধ্যে মালাই, সুজি, চিনি, চালের গুঁড়ো, এলাচের গুঁড়ো নিয়ে ভালো করে মেখে একটা মণ্ড বানিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে তা বড়ার আকারে গড়ে নিন। ননস্টিক প্যানে ঘি গরম করে কম আঁচে বড়াগুলো  ভেজে তুলে নিতে হবে।

ক্ষীর মালাই 

উপকরণ: ১টা ডালের শাঁস বা মালাই পেস্ট করা, দুধ ১ লিটার, চিনি স্বাদমতো, কাজু বাদাম ১০টা, কিশমিশ ১০টা, ঘি ১ টেবিল 
চামচ মতো। 

প্রণালী: কড়াইতে ঘি গরম করে কাজু বাদাম, কিশমিশ ভেজে তুলে নিন। তাতে মালাই দিয়ে তিন মিনিট ভেজে নামিয়ে নিন। এবার দুধ জ্বাল দিতে হবে। দুধ ঘন হয়ে এক চতুর্থাংশ হবে তখন চিনি, কাজুবাদাম, কিশমিশ আর মালাই  মিশিয়ে কম আঁচে মিনিট  দুয়েক জ্বাল দিয়ে নামিয়ে নিন।

মনীষা দত্ত 

Advertisement
সম্পর্কিত সংবাদ