Bartaman Logo
১০ জুন, ২০২৬

কয়লাকাণ্ড: হেপাজতে রেখে লালাকে জেরা করতে চায় ইডি

কয়লা পাচার কাণ্ডে প্রচুর টাকার লেনদেন সংক্রান্ত নথিতে লেখা একাধিক ‘কোড ওয়ার্ড’ বা সাঙ্কেতিক শব্দ। তাই অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে হেপাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।

কয়লাকাণ্ড: হেপাজতে রেখে লালাকে জেরা করতে চায় ইডি
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়লা পাচার কাণ্ডে প্রচুর টাকার লেনদেন সংক্রান্ত নথিতে লেখা একাধিক ‘কোড ওয়ার্ড’ বা সাঙ্কেতিক শব্দ। তাই অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে হেপাজতে নিয়ে জেরা করতে চায় ইডি। তবে পালটা সওয়াল করতে চান অনুপের আইনজীবী। তাই মঙ্গলবার মামলার শুনানি পিছিয়ে দিল বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ।  

Advertisement

খাদান থেকে বেআইনিভাবে কয়লা তুলে পাচারের অভিযোগে অভিযুক্ত অনুপ মাজির সম্পত্তি বাজেয়াপ্ত করে সিবিআই। সেই মামলার পাশাপাশি ইডি’ও তদন্তের কাজে যুক্ত হয়। সেই তদন্তে নেমে ইডি আধিকারিকরা বেশ কিছু নথি হাতে পেয়েছেন বলেই এদিন সুপ্রিম কোর্টে উল্লেখ করেন ইডির আ‌ইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। তিনি বলেন, অনুপ মাজিকে হেপাজতে নিয়েই ওই সাঙ্কেতিক শব্দর মানে উদ্ধার করা হবে। যা শুনে শুনানির পর্যবেক্ষণে বিচারপতি বিক্রম নাথের মন্তব্য, তার জন্য অনুপ মাজির অ্যাকাউনটেন্টকে জিজ্ঞেস করুন। জবাবে ইডির আ‌ইনজীবী বলেন, তিনি পলাতক। তাই অনুপ মাজিকেই হেপাজতে নেওয়ার দাবি করছি। যদিও অনুপের আইনজীবী নিখিল জৈনও পালটা বক্তব্য রাখতে সময় চান। সেই মতো আদালত জানিয়ে দেয়, আগামী ৯ মার্চ শুনানি হবে। 
অন্যদিকে, পশ্চিমবঙ্গে ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে সংঘর্ষের জেরে মৃত্যুর বিষয় নিয়ে ছিল এক মামলার শুনানি। আবেদনকারী তথা বিজেপি নেতা আইনজীবী গৌরব ভাটিয়া জানান, এই মামলা সুপ্রিম কোর্টেই শোনা হোক। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে দায়িত্বভার দেওয়া হোক। আবেদনকারীর অভিযোগ, মৃত্যু নয়। খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ তৃণমূল কর্মীদের দিকে। যদিও বিচারপতির বেঞ্চের মন্তব্য, পশ্চিমবঙ্গে কোথায় কী খুন হচ্ছে, তার প্রত্যেকটি কি সুপ্রিম কোর্ট বিচার করবে? আপনি হাইকোর্টে যান। শেষমেশ আদালতের নির্দেশ, এ ব্যাপারে আরও কিছু তথ্য থাকলে, আগামী দু’ সপ্তাহের মধ্যে জমা দিন। আগামী ১০ মার্চ শুনানি হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ