Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অকাল প্রয়াণ কোচ পার্থ সেনের

অকাল প্রয়াণ কোচ পার্থ সেনের
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের প্র্যাকটিস সকালে। চা খেয়ে বাড়ি থেকে বেরনোই ছিল পাঠচক্র কোচ পার্থ সেনের রুটিন। বৃহস্পতিবার চায়ের কাপ হাতে তোলার আগেই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের মাঠ ছাড়঩লেন পার্থ। মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত পাঠচক্রের কোচ। স্বভাবতই শোকের ছায়া ময়দানে। কয়েকদিন আগেই ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গলকে পরাস্ত করে হইচই ফেলে দেয় মৃদুভাষী কোচের পাঠচক্র। কিন্তু এমন পরিণতি কল্পনার বাইরে। অতীতে বাংলা দলের সহকারী কোচের দায়িত্বও সামলেছেন পার্থ সেন। ইউনাইটেড স্পোর্টসের যুব ফুটবলারদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তাঁর প্রশিক্ষণে একাধিক খেলোয়াড় ময়দানে প্রতিষ্ঠা পেয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ