Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এখনই আশাহত নন কোচ অস্কার ব্রুজোঁ

পাঞ্জাবের কাছে পয়েন্ট খুইয়ে লিগ জয়ের পথ কিছুটা হলেও কঠিন করল ইস্ট বেঙ্গল। পরিস্থিতি যা, শেষ বাকি দু’টি ম্যাচ জিততেই হবে তাদের।

এখনই আশাহত নন কোচ অস্কার ব্রুজোঁ
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঞ্জাবের কাছে পয়েন্ট খুইয়ে লিগ জয়ের পথ কিছুটা হলেও কঠিন করল ইস্ট বেঙ্গল। পরিস্থিতি যা, শেষ বাকি দু’টি ম্যাচ জিততেই হবে তাদের। এমন পরিস্থিতিতে সোমবার ম্যাচ শেষে মাঠ ফেরত লাল-হলুদ সমর্থকদের যাবতীয় ক্ষোভ কোচ অস্কারকে ঘিরে। মুখে মুখে শোনা গেল, ‘ম্যাচের একদিন আগে কোচ এমন মন্তব্য না’ই বা করতে পারতেন। এমন চললে ড্রেসিং-রুমের পরিবেশ নষ্ট হতে বাধ্য। মিস্টার অস্কার, ডার্বির আগে এসব বন্ধ করে শুধুই দল নিয়ে ভাবুন।’ 

Advertisement

লাল-হলুদ কোচ অবশ্য এখনই আশাহত হতে নারাজ। বরং বাকি দু’টি ম্যাচকে ফাইনাল হিসেবেই দেখছেন তিনি। বললেন, ‘আজ জিতলে অনেকটাই অ্যাডভান্টেজে থাকতাম। তবে এখনও দল লড়াইয়ে রয়েছে। বাকি দু’টি ম্যাচ জিততেই হবে।’ সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে হলুদ কার্ড দেখায় ডার্বিতে নেই শৌভিক। এদিন ম্যাচে ২৩ মিনিটে তাঁকে তুলে নেওয়ায় বেশ অসন্তুষ্ট দেখায়। এই প্রসঙ্গে কোচ অস্কার বলেন, ‘ড্রেসিং-রুমে শোভিক ও কেভিনকে এই বিষয়ে সতর্ক করেছিলাম। তবে শুরুতেই শৌভিক হলুদ কার্ড দেখল। তাই বদল করা ছাড়া কোনও বিকল্প ছিল না। জানি, ও পরিবর্তনের সিদ্ধান্তে খুশি হয়নি।’
একইসঙ্গে ডার্বির আগে কোচ অস্কারের চিন্তা বাড়াল আনোয়ারের চোট। পাঞ্জাবের বিরুদ্ধে পুরানো জায়গায় ব্যাথা অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হয় এই পাঞ্জাব তনয়। পাশাপাশি ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় পেশির টান ধরে সাউল ক্রেসপোর। তবে ডার্বিতে দু’জনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ