Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নর্থ ইস্ট বধের প্রস্তুতি শুরু কোচ লোবেরার

মাঠে নেমে পড়েছে গোটা মোহন বাগান দল। শুরু হয়েছে ওয়ার্ম-আপ। কিন্তু আলবার্তো রডরিগেজ কোথায়? মিনিট পনেরো পর ড্রেসিং-রুম থেকে বেরিয়ে মাঠের চারদিকে দৌড় শুরু করলেন তিনি।

নর্থ ইস্ট বধের প্রস্তুতি শুরু কোচ লোবেরার
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঠে নেমে পড়েছে গোটা মোহন বাগান দল। শুরু হয়েছে ওয়ার্ম-আপ। কিন্তু আলবার্তো রডরিগেজ কোথায়? মিনিট পনেরো পর ড্রেসিং-রুম থেকে বেরিয়ে মাঠের চারদিকে দৌড় শুরু করলেন তিনি। বাকিরা তখন প্রেসিং ফুটবলের মহড়ায় ব্যস্ত। এরপর দীর্ঘক্ষণ রিহ্যাব সারলেন স্প্যানিশ ডিফেন্ডার। ব্যাস, এই পর্যন্তই। তবে আপুইয়া এখনও দৌড়নোর মতো কন্ডিশনেও আসেননি। মাঠের বাইরে ফিজিওর তত্ত্বাবধানে স্রেফ রিহ্যাব করলেন তিনি। ফলে রবিবার অ্যাওয়ে ম্যাচেও আলবার্তো ও আপুইয়ার নামার সম্ভাবনা ক্ষীণ।

Advertisement

বৃহস্পতিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে নর্থ ইস্ট ইউনাইটেড বধের মহড়া সারল সবুজ-মেরুন ব্রিগেড। গত ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস অনেকটাই ফিরেছে দলের। ম্যাকলারেন, মনবীরদের বডি ল্যাঙ্গুয়েজে তা স্পষ্ট। তবুও কোচ সের্গিও লোবেরার কপালে চিন্তার ভাঁজ পুরোপুরি কাটছে না। আপুইয়া ও রডরিগেজের বিকল্প নির্ধারণই এখন তাঁর বড় চ্যালেঞ্জ। চোটের কারণে এই দুই ফুটবলারের অনুপস্থিতি রীতিমতো ভাবাচ্ছে স্প্যানিশ কোচকে। একজন মাঠমাঠের ভরসা, অন্যজন রক্ষণকে নেতৃত্ব দেন। পাহাড়ে অ্যাওয়ে ম্যাচে এই জোড়া ধাক্কা তিনি কীভাবে সামাল দেন সেটাই দেখার। এদিন তাই বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে চুড়ান্ত একাদশ বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করলেন লোবেরা। বাড়তি জোর দিলেন রক্ষণ সংগঠনে। দীর্ঘক্ষণ চলল ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। ডিপ ডিফেন্সে টম আলড্রেডেরে সঙ্গে প্রথমে পরখ করে নিলেন দীপ্যেন্দু বিশ্বাসকে। এরপর দেখা গেল মেহতাব সিং ও দীপক টাংরিকে একই পজিশনে জুটি বাঁধতে। পাশাপাশি আপ-ফ্রন্ট নিয়েও পরীক্ষা নিরীক্ষা সেরে রাখলেন বাগানের হেডস্যার।

সম্পর্কিত সংবাদ