Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর সামনে দরজা খোলা রাখলেন কোচ জর্জ

নীল-সাদা জার্সিতে ‘দ্য লাস্ট ড্যান্সে’র জন্য প্রস্তুত এলএমটেন। মেসির জন্য আর্জেন্তিনার রাস্তায় মুঠো মুঠো আবেগ।

রোনাল্ডোর সামনে দরজা খোলা রাখলেন কোচ জর্জ
  • ৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: নীল-সাদা জার্সিতে ‘দ্য লাস্ট ড্যান্সে’র জন্য প্রস্তুত এলএমটেন। মেসির জন্য আর্জেন্তিনার রাস্তায় মুঠো মুঠো আবেগ। কিন্তু রোনাল্ডোর ভবিষ্যৎ ঠিক কী? কোচ বনাম রোনাল্ডো দ্বন্দ্বে পর্তুগাল শিবির। নেশনস লিগে নরওয়ে ম্যাচে তাঁকে মাঠেই নামাননি পর্তুগাল কোচ জর্জ হেসাস। সিদ্ধান্ত মানতে পারেননি মেগাস্টার রোনাল্ডো। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় শিবির ছেড়ে বেরিয়ে যান সিআরসেভেন।  এরপরেই তাঁকে নিয়ে প্রবল চর্চা শুরু। প্রশ্ন উঠছে, জাতীয় দলের জার্সিতে তিনি কি শেষ ম্যাচ খেলে ফেললেন? তবে কোচ জর্জ হেসাস বল রেখেছেন রোনাল্ডোর কোর্টে। এদিন তাঁর মন্তব্য, ‘জাতীয় দলের দরজা ওর জন্য খোলা থাকবে। তবে রোনাল্ডো ফিরবে কি না তা ওকেই স্থির করতে হবে।’ রোনাল্ডোর কেরিয়ার কোথায় শেষ হবে তা নিয়েও বিশেষ মাথা ঘামাতে চান না পর্তুগাল কোচ। হেসাস বললেন, ‘বারবার ওকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। রোনাল্ডো শোনেনি।’ 

Advertisement

পর্তুগালের হয়ে রেকর্ড সংখ্যক ২৩৪টি ম্যাচ খেলেছেন রেনোল্ডো। ইউসেবিওর দেশে মহাতারকা তিনিই। অবসর নিয়ে জল্পনা চললেও তবে ৪১ বছর বয়সী রোনাল্ডো কোনো বিবৃতি দেননি। বরং জাতীয় শিবির ছেড়ে মাদ্রিদে ফেরার পর সোমবার তিনি যোগ দেন আল নাসের শিবিরে। যাবতীয় বিতর্ক ভুলে আপাতত তাঁর লক্ষ্য ক্লাবের জার্সিতে কাঙ্ক্ষিত হাজার গোলের লক্ষ্যে এগিয়ে চলা। তবে নভেম্বরের ফিফা উইন্ডোতে আদৌও তিনি জাতীয় দলে যোগ দেবেন কিনা, সেই নিয়ে চর্চা চলছেই।
এদিকে, রোনাল্ডো ছাড়াই নেশনস লিগ জয় পেল পর্তুগাল। তারা ২-১ গোলে বশ মানায় নরওয়েকে। গোলদাতা হোয়াও কানসেলো ও গনসালো রামোস। জার্মানি বনাম গ্রিসের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। সার্বিয়াকে ২-১ গোলে হারাল নেদারল্যান্ডস। কুপমেইনার্স ও জোসুয়া ডাচেদের হয়ে স্কোরশিটে নাম তোলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ