Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মানুষের অভিযোগ শুনতে ১ জুন থেকে ‘জনতার দরবার’ মুখ্যমন্ত্রীর

রাজ্য সচিবালয়ের নিজস্ব চেম্বার কিংবা নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে নিজেকে আটকে রাখতে চান না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মানুষের অভিযোগ শুনতে ১ জুন  থেকে ‘জনতার দরবার’ মুখ্যমন্ত্রীর
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সচিবালয়ের নিজস্ব চেম্বার কিংবা নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে নিজেকে আটকে রাখতে চান না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিপুল জনসমর্থনে ২০৭টি আসন জিতে বাংলার প্রথম বিজেপি সরকারের প্রধান হয়েছেন তিনি। এবার মুখ্যমন্ত্রী হিসাবে সরাসরি আম জনতার কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন ভবানীপুরের বিধায়ক। আগামী ১ জুন থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান ‘জনতার দরবার’-এ যাবেন। নবান্নের শীর্ষ আধিকারিকদের এই পরিকল্পনা রূপায়ণের যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবনা অনুযায়ী, প্রতি মাসে কয়েকদিন মুখ্যমন্ত্রী নির্দিষ্ট জায়গায় যাবেন। সেখানে এলাকার মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনবেন। সমস্যার গুরুত্ব অনুযায়ী প্রশাসনকে তা সমাধানের নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। নবান্নের এক আমলা বলেন, ‘মুখ্যমন্ত্রীর তরফে এই ধরনের কর্মসূচি রূপায়ণের নির্দেশ এসেছে। আমরা তার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ার কাজ শুরু করেছি। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ