কলকাতা: আজ ২৪ জুলাই। উত্তমকুমারের ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮০ সালের এমনই এক শ্রাবণের দিনে মাত্র ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন মহানায়ক। আজ, উত্তমকুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স-এ তিনি লিখেছেন, ‘মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমাদের সবার মনের মণিকোঠায় উত্তমকুমার চিরন্তন ম্যাটিনি আইডল। তাই মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ আমাদের কিন্তু এতটুকুও কমেনি।’ তাঁর আরও সংযোজন, ‘উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা।’



