Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন রোধে ৩৬০০ কোটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মুর্শিদাবাদ সফরে এসেই নদী ভাঙন রোধের জন্য ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন রোধে ৩৬০০ কোটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মুর্শিদাবাদ সফরে এসেই নদী ভাঙন রোধের জন্য ৩৬০০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দু’টি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘক্ষণ প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি। রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এই প্রশাসনিক বৈঠকে মুর্শিদাবাদের সব থেকে বড় সমস্যা নদী ভাঙন নিয়েই অধিকাংশ সময় চর্চা হয়। মালদহ ও মুর্শিদাবাদের জন্য ৩৬০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। মুর্শিদাবাদে ভাঙন রোধে ২৫০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দুবাবু। 

Advertisement

তিনি বলেন, জেলার উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদের নদী ভাঙন রোধে ৩৬০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। মুর্শিদাবাদে ভাঙন রোধে ২৫০০ কোটি টাকা দেওয়া হবে। যার ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার এবং ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার। মুর্শিদাবাদের বেশিরভাগ জায়গা নদী ভাঙন কবলিত। ফরাক্কা থেকে ভগবানগোলা, লালগোলা এইসব এলাকায় কাজ হবে। এবার তো বর্ষাকাল এসে গেল। সামনের বছরে বর্ষার আগে কাজের অগ্রগতি হবে। 
এদিনের প্রশাসনিক বৈঠকে তিনি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় বাড়ানোর উপর জোর দিয়েছেন। শুভেন্দুবাবু বলেন, অনুপ্রেবশকারীদের ক্ষমা করা যাবে না। ৬৯ জন অনুপ্রবেশকারীকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ধরে বাংলাদেশে পাঠানো হয়েছে। গোটা রাজ্যে এই সংখ্যাটা প্রায় হাজার খানেক। বিএসএফের সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে। এখানকার জেলা প্রশাসন বিএসএফকে ৩৩৮ একর জমি দিয়েছে। মুর্শিদাবাদ জেলায় এই কাজ খুব ভালোভাবে হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে পড়েছিল। পুলিশকে খুব পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন করব, তার আগে আইনশৃঙ্খলা ঠিকঠাক করতে হবে। আমরা সেটা করব। নারী সুরক্ষা, নারী নির্যাতন এবং নারী পাচার রুখতে বর্ডার এলাকায় বাড়তি নজরদারি করতে এবং পুলিশকে কড়া হাতে পাচারকারীদের দমন করতে বলা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ