Bartaman Logo
৯ জুন, ২০২৬

'দেবভূমি'তে প্রকৃতির রুদ্র তাণ্ডব! মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ একাধিক, ধ্বংসযজ্ঞের সাক্ষী চামোলি

ফের বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। মেঘভাঙা বৃষ্টির রূপ নিয়ে উত্তরাখণ্ডের চামোলি জেলায় আছড়ে পড়েছে প্রাকৃতিক বিপর্যয়।

'দেবভূমি'তে প্রকৃতির রুদ্র তাণ্ডব! মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ একাধিক, ধ্বংসযজ্ঞের সাক্ষী চামোলি
  • ২৩ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

২৩ আগষ্ট, দেরাদুন: ফের বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। মেঘভাঙা বৃষ্টির রূপ নিয়ে উত্তরাখণ্ডের চামোলি জেলায় আছড়ে পড়েছে প্রাকৃতিক বিপর্যয়। শুক্রবার রাতে প্রকৃতির এই তাণ্ডবের জেরে চামোলির থারালি এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি, দোকান এমনকি বাড়িও। কাদামাটি-ধ্বংসস্তুপের তলায় রয়েছে বেশ কয়েকটি যানবাহন।

Advertisement

ইতিমধ্যেই একজনের মৃত্যুর সংবাদও পাওয়া গিয়েছে। থারালি এলাকা সংলগ্ন সাগওয়ারা গ্রামে এক নাবালিকা কাদামাটির নীচে চাপা পড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। এছাড়াও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

পুলিস সূত্রে খবর থারালি বাজার এলাকায় এসডিএম-এর বাসভবনসহ অনেকগুলি বাড়িতে কর্দমাক্ত পাঁক ঢুকে পড়েছে। শহরের রাস্তাঘাটের চেহারা কার্যত কালো জলাশয়ের আকার নিয়েছে। 

অন্যদিকে, শুরু করা হয়েছে উদ্ধারকার্যও। তবে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জোরকদমে কাজ করছে এসডিআরএফ-এর টিম।

সম্পর্কিত সংবাদ