Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

পেনসিল কাটার নিয়ে হামলা, সাউথ পয়েন্টে জখম সহপাঠী

বই নিয়ে নবম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে ঝামেলা হয়েছিল মঙ্গলবার। তাদের মধ্যে একজন অটিজমে আক্রান্ত

পেনসিল কাটার নিয়ে হামলা, সাউথ পয়েন্টে জখম সহপাঠী
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বই নিয়ে নবম শ্রেণির দুই পড়ুয়ার মধ্যে ঝামেলা হয়েছিল মঙ্গলবার। তাদের মধ্যে একজন অটিজমে আক্রান্ত। অভিযোগ, অটিজম আক্রান্ত ছাত্রকে রীতিমতো উত্তক্ত্য করা হয়। সারাদিন ক্লাসে চুপচাপ বসেছিল সে। বুধবার সকালে যথারীতি স্কুলে আসে দু’জনই। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটে যায় ভয়াবহ ঘটনা! অটিজম আক্রান্ত পড়ুয়া আচমকাই তার সহপাঠীর গলায় পেন্সিল কাটার চালিয়ে দেয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় নবম শ্রেণির ওই ছাত্রকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছে। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের এই ঘটনায় পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। জখম কিশোরের বয়স ১৫ বছর। সে হাওড়ার শিবপুরের বাসিন্দা। স্কুল কর্তৃপক্ষই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে এদিন দুপুরে অস্ত্রোপচার হয় তার গলায়। হাসপাতাল সূত্রে খবর, তার বাম হাতের তালু ও আঙুলেও আঘাত লেগেছে। ইতিমধ্যে স্কুলের তরফে গড়িয়াহাট থানায় লিখিত রিপোর্ট করা হয়েছে। লালবাজার জানিয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement

স্কুল ও অভিভাবকদের সূত্রে খবর, এদিন সকালে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আচমকা বেঞ্চ থেকে উঠে আসে অভিযুক্ত পড়ুয়া। তার হাতে ছিল পেন্সিল কাটার। সরাসরি সহপাঠীর গলায় সেটি চালিয়ে দেয় সে। রক্তে ভিজে যায় ইউনিফর্ম। শিক্ষক দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল সূত্রে খবর, তার গলার বাম পাশ থেকে মুখ পর্যন্ত প্রায় ১০ সেন্টিমিটার লম্বা ক্ষত তৈরি হয়েছে। ক্ষতস্থান প্রায় ১ সেন্টিমিটার গভীর ও ৩ সেন্টিমিটার চওড়া। দ্রুত অস্ত্রোপচার করা হয়। প্লাস্টিক সার্জারির পর তার অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে ছুটে আসেন পড়ুয়ার পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলেন সাউথ পয়েন্টের প্রিন্সিপাল জয়দেব ঘোষ ও অন্যান্য শিক্ষক। জয়দেববাবু বলেন, ‘যে অস্ত্রটি পড়ুয়ার গলায় চালানো হয়েছিল, সেটি এখনও আমরা উদ্ধার করতে পারিনি। ঘটনার পরই অভিযুক্ত পড়ুয়াকে কাউন্সেলিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। আশা করি, কাউন্সেলিংয়ের পর ওই পেন্সিল কাটারের খোঁজ মিলবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ