Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান

ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্রীয় সঙ্গীতের একটি ঐতিহ্য রয়েছে। তারই বিভিন্ন ধারার চর্চার মাধ্যমে ২৫ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছে ‘বৈখরী’ সংস্থা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্রীয় সঙ্গীতের একটি ঐতিহ্য রয়েছে। তারই বিভিন্ন ধারার চর্চার মাধ্যমে ২৫ বছর ধরে এগিয়ে নিয়ে চলেছে ‘বৈখরী’ সংস্থা। সম্প্রতি তাদের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়। দুর্গা বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সদস্যরা। এরপর দুই বিশিষ্ট শিল্পী সৌমিত্র রায় ও চঞ্চল চট্টোপাধ্যায় গানের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানটি মূলত সঙ্গীতকেন্দ্রিক হলেও তার সঙ্গে যুক্ত ছিল নৃত্য ও আবৃত্তি। সংস্থার শিল্পী শর্মিষ্ঠা ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী ও অন্যান্যরা বরণীয় শিল্পীদের স্বরচিত খেয়াল ও ঠুমরী পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। নিনাদ বন্দ্যোপাধ্যায়ের পরিবেশিত ভজন হৃদয়স্পর্শী। দ্বিতীয় পর্বে অনুরাধা পাল ভরতনাট্যম পরিবেশন করেন। ভিন্ন ধারার সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন দর্শক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ