Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দলীয় পতাকা টাঙানো নিয়ে বচসা, রঘুনাথগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে কং নেতার ভাইকে মারধরের অভিযোগ

জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চল

দলীয় পতাকা টাঙানো নিয়ে বচসা, রঘুনাথগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে কং নেতার ভাইকে মারধরের অভিযোগ
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা অঞ্চল। রবিবার সকালে এলাকার ভাঙড়পাড়ায় দলীয় পতাকা টাঙানো নিয়ে বচসার জেরে কংগ্রেস নেতার ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় লোকজন জখম যুবককে উদ্ধার করে জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে ভর্তি করে। আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর উপরে চড়াও হয় বলে দাবি আক্রান্তের। যদিও শাসকদলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশও কেন্দ্রীয় বাহিনী। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সেকেন্দ্রায় জাতীয় কংগ্রেসের প্রচার মিছিল রয়েছে। সকাল থেকে তারই প্রস্তুতি চলছিল। সেকেন্দ্রা অঞ্চলের ভাঙড়পাড়ায় দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দানা বাঁধে। অভিযোগ, কংগ্রেস নেতা মাসুদ করিমের ভাই মহম্মদ করিমকে একা পেয়ে শাসকদলের কর্মীরা অতর্কিতে হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে।খবর পেয়ে রঘুনাথগঞ্জেরজাতীয় কংগ্রেসের প্রার্থী নাসির শেখ আক্রান্তকে দেখতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যান। তাঁর শারীরিক অবস্থার খবর নেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত যুবক মহম্মদ করিম বলেন, পতাকা টাঙানো শুরু হতেই কয়েক যুবক কোমর থেকে পিস্তল বের করে। আমি কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। ওরা এসে আমার উপর চড়াও হয়। মারধর শুরু করে। বুকে ব্যাথা রয়েছে।
নাসির সাহেব বলেন, এই এলাকায় পূর্বে একাধিক বার শাসকদের আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি বাতাবরণ সৃষ্টি করে। নির্বাচনের আগে এলাকায়ফের অশান্তি সৃষ্টির পরিকল্পনার করা হচ্ছে। শাসকদল থেকে সবাই মুখ ফিরিয়ে নেওয়ায় হামলা করা হচ্ছে। 
এই বিষয়ে সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন বলেন, বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে। তেমন বড় কিছু ঘটেনি, পতাকা টাঙানো নিয়ে সামান্য বচসা হয়েছে মাত্র।

সম্পর্কিত সংবাদ