Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

উপনির্বাচনের প্রাক্কালে রক্তাক্ত রেজিনগর, দুই পক্ষের সংঘর্ষে জখম ৪

এদিন সকালে রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় একটি চায়ের দোকানে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সেসময় ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয়েছে কয়েকজনকে

উপনির্বাচনের প্রাক্কালে রক্তাক্ত রেজিনগর, দুই পক্ষের সংঘর্ষে জখম ৪
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উপনির্বাচনের দিন ঘোষণার পর থেকে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদের রেজিনগরে। আজ, বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে সামান্য কথাকাটাকাটি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ক্রমশ তা রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয়। যার জেরে ঝড়ল রক্ত। এলোপাথাড়ি ছুরির কোপে জখম হয়েছেন অন্তত চারজন। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতাও আছেন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় একটি চায়ের দোকানে দুই পক্ষের সংঘর্ষ বাধে। সেসময় ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কোপানো হয়েছে কয়েকজনকে। এই হামলায় অন্তত চারজন জখম হয়েছেন। তাঁদের বেলডাঙা ব্লক হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরনো বিবাদের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

যদিও স্থানীয়দের একাংশের বক্তব্য, তৃণমূলের সঙ্গে হুমায়ুন কবীরের দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-র সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজিজুল শেখ নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য এই হামলায় জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানা। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ