বিজেপির দুই গোষ্ঠীর হাতাহাতি
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারবার সতর্ক করছে রাজ্য নেতৃত্ব। প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বে না জড়িয়ে সংগঠনের স্বার্থে একজোট হওয়ার বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু তাতে যে বিশেষ কাজ হচ্ছে না, বারাসত বিধানসভা এলাকায় বিজেপির সাম্প্রতিক সংঘর্ষ ফের তা সামনে আনল। এবার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই শিবিরের অনুগামীদের মধ্যে হাতাহাতি। জখম তিন বিজেপি কর্মী। শনিবার রাতে বারাসত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পালপাকুড়িয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিজেপির একপক্ষের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও অন্যপক্ষের নেতারা ডাক পাননি। তা নিয়েই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা ও পরে তা হাতাহাতিতে গড়ায়। তিনজন রক্তাক্ত হন। তাঁদের বারাসত মেডিকেল কলেজে ভরতি করানো হয়। রাজনৈতিক কর্মসূচি থেকে অনুষ্ঠান, নানা ঘটনাকে কেন্দ্র করে গোষ্ঠী-বিরোধ প্রকাশ্যে এসেছে। তবে রাজ্য নেতৃত্বের তরফে বিবাদ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই নির্দেশের প্রতিফলন কতটা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরেই।

Advertisement