Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দখলদারি ঘিরে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, আক্রান্ত কারখানা মালিক

রহড়ার ডাঙাদিঘিলা শিল্পতালুকে দখলদারিকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা হল শনিবার। নির্মীয়মাণ কারখানার মালিকের পাশাপাশি ঠিকাদারকেও বেধড়ক মারধর করা হয়।

দখলদারি ঘিরে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষ, আক্রান্ত কারখানা মালিক
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রহড়ার ডাঙাদিঘিলা শিল্পতালুকে দখলদারিকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা হল শনিবার। নির্মীয়মাণ কারখানার মালিকের পাশাপাশি ঠিকাদারকেও বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, ওই কারখানার কাজের বরাত কার হাতে থাকবে, তা নিয়ে ঝামেলার জেরে ব্লক সভাপতির অনুগামীরা হামলা চালায়। অন্যদিকে, কারখানায় কাজ করা ঠিকাদার পঞ্চায়েত প্রধানের গোষ্ঠীর অনুগামী। এই ঘটনাকে কেন্দ্র করে রহড়া থানার সামনে শুরু হয় দুই গোষ্ঠীর হুমকি, পাল্টা হুমকি ও ধস্তাধস্তি। পুলিশ ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মনসুর আলি ওরফে রবি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙাদিঘিলা শিল্পতালুকে ছোট-বড় মিলিয়ে শতাধিক কারখানা রয়েছে। সেখানে নতুন করে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা তৈরির কাজ চলছিল। কারখানা মালিক খড়দহের রাসখোলা বাসিন্দা আশিস সাউ। নির্মাণের কাজের বরাত নিয়েছেন শিল্পতালুকের ঠিকাদার জব্বর আলি। এদিন সকালে আশিসবাবু স্কুটারে জব্বর আলিকে নিয়ে নির্মীয়মাণ কারখানায় ঢুকছিলেন। তখনই মনসুর আলি সহ চার-পাঁচজন তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এনিয়ে দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করতে এলে ফের উত্তেজনা দেখা দেয়। পুলিশ কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

Advertisement


কারখানা মালিক আশিস সাউ বলেন, আমার কারখানার অর্ধেক তৈরি হয়ে গিয়েছে। এখন ফোন করে বলা হচ্ছে, যাঁরা কাজ করছেন, তাঁদের বাদ দিয়ে নতুন লোক নিতে হবে। তা কী করে সম্ভব? এদিন সকালে ওরা হামলা করে। খুবই আতঙ্কে আছি। আক্রান্ত ঠিকাদার জব্বর আলি বলেন, তৃণমূলের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার দলবল এসে হামলা চালায়। পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস বলেন, ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার দলবল শিল্পতালুকের দখল নিতে চাইছে। এই জিনিস চলতে পারে না। আর প্রসেনজিৎ সাহা বলেন, আমি সদ্য ব্লক সভাপতি হয়েছি। এলাকায় সরকারি-বেসরকারি পুকুর, জলা জমি ভরাট ও বেআইনি প্রোমোটারির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। পুলিশ পদক্ষেপ করছে। তাই কিছু লোকের সমস্যা হচ্ছে। তারা আমার নামে মিথ্যা অভিযোগ করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ