Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিবেশীকে মার ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন সিভিক ভলান্টিয়ার

প্রতিবেশীকে মার ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম প্রসেনজিৎ ঘোষ। তাঁর বাড়ি শাসন থানার দক্ষিণ বহিরা গ্রামে। দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বারাসত জিআরপিতে সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রতিবেশী সোমনাথের সঙ্গে প্রসেনজিতের বচসা বাধে। অভিযোগ, সোমনাথকে মারধর করেন প্রসেনজিৎ। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন সোমনাথের স্ত্রী। অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এমনকি, শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। সোমবারই শাসন থানায় গিয়ে প্রসেনজিতের বিরুদ্ধে অভিযোগ জানান সোমনাথ। কিন্তু অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরেও পরিস্থিতি বদলায়নি। বাড়ি ফিরে যাওয়ার পর ফের সোমনাথের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। তাঁকে মারধরের পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। সেই সময়ই প্রসেনজিৎ পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন বলে দাবি সোমনাথের। অভিযোগ, তাঁর বক্তব্য ছিল, আমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। এক জন সিভিক ভলান্টিয়ারের মুখে এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়ে সোমনাথের পরিবার। তবে বিষয়টি নিয়ে ফের পুলিশের দ্বারস্থ হন তাঁরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শাসন থানার পুলিশ। প্রসেনজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা বিচারক জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ