Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেন থেকে পড়ে মৃত্যু সিভিকের

ট্রেন থেকে পড়ে মৃত্যু সিভিকের
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ রেলস্টেশনে। মৃত সিভিকের নাম রাবিয়া বাছরি (৩৩)। তাঁর বাড়ি রায়গঞ্জ শহর লাগোয়া সুভাষগঞ্জে। পুলিস ও মৃতের পরিবার জানিয়েছে, এদিন রাবিয়া সামসি যাওয়ার উদ্দেশে রায়গঞ্জ রেলস্টেশনে পৌঁছন। সামসিতে হস্টেলে থেকে তাঁর ছেলেমেয়েরা পড়াশোনা করে। তাদের সঙ্গে দেখা করতেই তিনি যাচ্ছিলেন। কিন্তু রাবিয়া স্টেশনে ঢুকতেই দেখতে পান রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেস প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই অবস্থায় দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি নীচে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন। তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

Advertisement

রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, দীর্ঘদিন ধরে রাবিয়া সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করছিলেন। শহরের বিভিন্ন জায়গায় তিনি পুলিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডিউটি করেছেন। শনিবার রাতেও তাঁর ডিউটি ছিল। সেই ডিউটি শেষে সামসির উদ্দেশে যাওয়ার পথেই এই দুর্ঘটনা। গোটা ঘটনায় আমরাও শোকস্তব্ধ। মৃত সিভিকের স্বামী নাজিম আলি বলেন, আমাদের ছেলেমেয়ে সামসিতে হস্টেলে থেকে পড়াশোনা করে। শনিবার রাতভর ডিউটি করার পর ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে ও সামসিতে যাচ্ছিল। সেসময় আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ আমি রায়গঞ্জ স্টেশনের রেলপুলিসের তরফে ফোন পাই। রেলপুলিস দ্রুত রায়গঞ্জ মেডিক্যালে যেতে বলে। আমি হাসপাতালে গিয়ে দেখি ওর চিকিৎসার চেষ্টা চলছে। তার কিছু পরেই চিকিৎসক জানান রাবিয়ার মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ