Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শহরের রাস্তা বেহাল, অবরোধ

ফলে বাধ্য হয়ে শুক্রবার অবরোধ করেন জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের উত্তর বামনপাড়ার বাসিন্দারা।

শহরের রাস্তা বেহাল, অবরোধ
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেহাল রাস্তা। বারবার বলার পরও সংস্কার হয়নি। ফলে বাধ্য হয়ে শুক্রবার অবরোধ করেন জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের উত্তর বামনপাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে আছে। এলাকার কাউন্সিলার শুভ্রা দেবকে একাধিকবার বলা হয়েছে, তিনি গুরুত্ব দেন না। শুধু রাস্তা বেহাল তাই নয়, নাগরিক পরিষেবাও ভেঙে পড়েছে। নিকাশি নালা পরিষ্কার হয় না। মশার দাপটে তাই ওয়ার্ডে টেকা দায়। নিয়মিত বর্জ্য সাফাই হয় না। কাউন্সিলারের পদত্যাগের দাবি তোলেন ক্ষুব্ধ বাসিন্দারা। রাস্তা ও নাগরিক পরিষেবার হাল না ফিরলে আসন্ন বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তা নিয়ে বামনপাড়ার বাসিন্দাদের ক্ষোভ যে সঙ্গত তা মেনে নিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলার। তিনি বলেন, একথা সত্যি যে উত্তর বামনপাড়ার রাস্তার অবস্থা করুণ। রাস্তা খারাপের জন্য বাসিন্দারা কাউন্সিলারের পদত্যাগ চাইতেন পারেন। কিন্তু ওই রাস্তাটি সংস্কারের জন্য আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এসজেডিএ এবং জলপাইগুড়ি পুরসভার কাছে আর্জি জানিয়ে রেখেছি। এলাকার বাসিন্দারাও স্মারকলিপি দিয়েছেন।  কাউন্সিলারের দাবি, এর আগে ওয়ার্ডে পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। সেসময় বামনপাড়ার বাসিন্দারা আপত্তি করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, পেভার ব্লকের  রাস্তা টেকসই হয় না। তাই ওই রাস্তা চান না তাঁরা। সেকারণে সেসময় উত্তর বামনপাড়ায় রাস্তা তৈরি করা যায়নি। আবার যখন অর্থ আসবে তখন রাস্তা হবে।  নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ