জন্মদিনে নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা সানি দেওল। রবিবার ছিল সানির ৬৮তম জন্মদিন। এদিনই অনুরাগীদের উপহার দিলেন অভিনেতা। ‘গাবরু’ ছবির প্রথম লুক শেয়ার করলেন তিনি। শশাঙ্ক উদাপুরকরের লেখা ও পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর মার্চে। জন্মদিন উপলক্ষ্যে রাত থেকেই অভিনেতার জন্য নানা আয়োজন করেছিলেন অনুরাগীরা। ভক্তদের সঙ্গে কেকও কাটেন সানি। সেই ছবি ও ভিডিও এদিন সমাজমাধ্যমে শেয়ার করেছেন নায়ক। সহ অভিনেতাদের পাশাপাশি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভাই ববি দেওলও।



