Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর্থিক বৃদ্ধির জন্য প্রশাসনিক সংস্কার দাবি সিআইআইয়ের

ভারতের ৮ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি তখনই সম্ভব, যখন সব ক্ষেত্রের অর্থনৈতিক কার্যকলাপ সুষ্ঠুভাবে হবে।

আর্থিক বৃদ্ধির জন্য প্রশাসনিক সংস্কার দাবি সিআইআইয়ের
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের ৮ শতাংশ হারে আর্থিক বৃদ্ধি তখনই সম্ভব, যখন সব ক্ষেত্রের অর্থনৈতিক কার্যকলাপ সুষ্ঠুভাবে হবে। সেই তালিকায় যেমন কৃষি, পরিষেবা শিল্প ও উৎপাদন শিল্প থাকবে তেমনই প্রশাসনিক সংস্কারও জরুরি। বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন এখানকার প্রেসিডেন্ট সঞ্জীব পুরী। তাঁর কথায়, দেশের বৃদ্ধিতে বেসরকারি পুঁজির সঙ্গেই দরকার ‘ইজ অব ডুইং বিজনেস’ বা শিল্পের গা থেকে লাল ফিতের ফাঁস আলগা করা। বিশ্বে প্রতিযোগিতার বাজারে যাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এগিয়ে যেতে পারে, সেই দিকটি দেখাও জরুরি বলে দাবি তাঁর। সঞ্জীব পুরী বলেন, দেশে কাজের বাজার তৈরি করা দরকার। সেই লক্ষ্যে তেমন উৎপাদন শিল্পে জোর দেওয়া জরুরি, যেখানে প্রচুর চাকরির সুযোগ আছে। তাঁর কথায়, রপ্তানি বাড়াতে আরও বেশি দেশের সঙ্গে শুল্কবিহীন চুক্তি দরকার। ইউরোপীয় দেশগুলির সঙ্গে এই চুক্তি ভারতে সদর্থক ভূমিকা নিয়েছে বলে দাবি তাঁর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ