Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে খুন হওয়া বিজেপি কর্মীর বাবাকে হেফাজতে নিল সিআইডি

বারুইপুরে বিজেপি কর্মী রাজীব বিশ্বাস খুনের ঘটনায় তাঁর বাবাকে হেফাজতে নিল সিআইডি। জেলে বন্দি নিতাই বিশ্বাসকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার বারুইপুর আদালতে আবেদন জানায় তদন্তকারী সংস্থা।

বারুইপুরে খুন হওয়া বিজেপি কর্মীর  বাবাকে হেফাজতে নিল সিআইডি
  • ১৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুরে বিজেপি কর্মী রাজীব বিশ্বাস খুনের ঘটনায় তাঁর বাবাকে হেফাজতে নিল সিআইডি। জেলে বন্দি নিতাই বিশ্বাসকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার বারুইপুর আদালতে আবেদন জানায় তদন্তকারী সংস্থা। তাদের আবেদন মঞ্জুর হওয়ার পরেই নিতাইবাবুকে হেফাজতে নেওয়া হয়। সূত্রের খবর, কীভাবে রাজীব বিশ্বাসকে খুন করা হল, ওই ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল, জিজ্ঞাসাবাদ করে মূলত এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানতে চাইছেন তদন্তকারীরা। পাশাপাশি, খুনের ঘটনায় পলাতক অভিযুক্তের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ