সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের চ্যাংমারিতে একটি রাস্তা তৈরি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার স্থানীয় মহিলারা রাস্তা তৈরিতে বাধা দেন। যদিও পরে তাঁদের বুঝিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করা হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চ্যাংমারি এলাকায় একটি রাস্তা তৈরির উদ্যোগ নেন স্থানীয় কয়েকজন। ওই এলাকায় রয়েছে শ্মশানঘাট ও পিকনিক স্পট। কিন্তু যাতায়াতের কোনও রাস্তা নেই। যাঁরা রাস্তাটি তৈরি করছেন তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের সুবিধার জন্যই রাস্তাটি তৈরি করা হচ্ছে। আরএক পক্ষের বক্তব্য, তাঁরা ওই রাস্তা তৈরি করতে দেবেন না। কেননা রায়ডাক নদী থেকে বালি-পাথর তুলে তা ডাম্পারে বোঝাই করে নিয়ে যাওয়ার জন্যই ওই রাস্তাটি তৈরি করা হচ্ছে। তাই তাঁরা এই রাস্তা করতে বাধা দিচ্ছেন। এই নিয়ে এদিন দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগ্রাম থানার পুলিস। অবশেষে বিক্ষোভকারীদের বুঝিয়ে ফের রাস্তার কাজ শুরু করা হয়।
কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি বলেন, রাস্তাটি সাধারণ মানুষের স্বার্থেই তৈরি করা হচ্ছে। কিছু মানুষ ভুল বুঝেছিল। বিক্ষোভকারীদের বোঝানো হয়েছে।
কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়ন্তকুমার কার্জি বলেন, রাস্তাটি সাধারণ মানুষের স্বার্থেই তৈরি করা হচ্ছে। কিছু মানুষ ভুল বুঝেছিল। বিক্ষোভকারীদের বোঝানো হয়েছে।



