Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাংমারিতে হাতি, ফেরাল বনদপ্তর

চ্যাংমারিতে হাতি, ফেরাল বনদপ্তর
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগানের শ্রমিক লাইনের দিকে যাওয়া একটি হাতিকে তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দিলেন ডায়না রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে, মাঝেমধ্যে ওই চা বাগানের শ্রমিক লাইনে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল। এদিন বিকেলে ডায়না সেতুর কাছে ১৭ নং জাতীয় সড়কে দেখা যায় একটি হাতি জঙ্গল থেকে ধীরে ধীরে বেরিয়ে চা বাগানে ঢোকার চেষ্টা করছে। বনকর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় হাতিটিকে ফের জঙ্গলে ফেরত পাঠিয়ে দেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ